সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এবং তালা ফায়ার সার্ভিস ষ্টেশনের সহযোগীতায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ‘২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেনের সঞ্চালনায় নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, তালা ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সরদার আব্দুল হান্নান।

বক্তব্য রাখেন, তালা উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সায়ফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, বেসরকারী উন্নয়ন সংস্থা “মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন প্রমুখ।

অগ্নি নির্বাপন মহড়ায় অংশ গ্রহণ করেন, ড্রাইভার জুলকার নাইম, বুলবুল ইসলাম, ফায়ার ফাইটার তুহিনুর রহমান, আব্দুল হক, আল মামুন, তপু খান, ইমরান হোসেন, নাজমুল হোসেন, তানভীর আহমেদ, নোমান ও সাকিব। তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ কামেল মডেল হাইস্কুল, শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয়, তালা ডিগ্রি মহিলা কলেজের শিক্ষার্থী ও মুক্তি ফাউন্ডেশনের উপকারভোগী মহড়ায় অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, এ দিবসটি সারা পৃথিবীতে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে। বাংলাদেশ দূর্যোগ প্রবণ দেশ। এদেশের কোটি কোটি মানুষ দূর্যোগের ঝুঁকির মধ্যে বসবাস করে। সে কারণে আমাদের এবিষয়ে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দূর্যোগের ঝুঁকি অনেক অংশে কমে যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!