শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জের যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা বাজারে প্রতিদিনের ভয়াবহ যানজট নিরসনে অতিঃ পুলিশ সুপার এর সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবারবেলা ১১ টায় মৌতলা বাজার চত্তরে জনগুরুত্বপুর্ণ সভায় উপস্থিত থেকে যানজট নিরসনে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি, কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। মৌতলা বাসস্ট্যান্ড হতে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় পর্যান্ত কার্পেটিং সড়কের উপরে প্রতিদিন ভোর থেকে ট্রাক, পিকআপ, ইঞ্জিনভ্যান, মটরভ্যান, টমটম, নছিমন, ভ্যানের দখলে থাকে। অপরিকল্পিতভাবে যত্রতত্রে এভাবে সড়কের উপরে গাড়ী পার্কিংয়ের ফলে যাত্রী সাধারণের চরম ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তি লাঘবে এই গুরুত্বপুর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যানজট নিরসনে পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মৌতলা বাজারের ব্যবসায়ীরা।

আগামী তিনদিনের মধ্যে যানজট নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সড়কের উপরে মালামাল লোড -আনলোড করা যাবেনা, দিনে বাজারে ট্রাক কিংবা অন্যান্য যানবাহন প্রবেশ করতে পারবে না, ভোর ৬ টার পুর্বে মালামাল আনলোড করতে হবে, যত্রতত্রে গাড়ী পার্কিং করা যাবেনা এধরনের অনেক গুরুত্বপুর্ণ সিদ্ধান্তের মধ্যদিয়ে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সকলেই একমত পোষন করেন।

জনগুরুত্বপুর্ণ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌতলা ইউপি চেয়ারম্যান, মৌতলা বাজার কমিটির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!