সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

মিশ্র সারের সংকটে ধানের ফলন নিয়ে শঙ্কা- কৃষকের দাবি দ্রুত সরবরাহ নিশ্চিতের

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলতি আমন মৌসুমে দেখা দিয়েছে মিশ্র সারের তীব্র সংকট। কৃষকরা বলছেন বাজারের রাসায়নিক সারের তুলনায় মিশ্র সার ব্যবহারে খরচ কম ও অধিক ফলন পাওয়া যায়। এছাড়া মিশ্র সারে আনুপাতিক হারে সারের মিশ্রণ থাকে।
বেঙ্গল NPKS মিশ্র সার ব্যবহার করলে ফলন ভালো হয়, কিন্তু এখন বাজারে সার না পেয়ে তারা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। ফলে ধানের ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
উপকূলীয় জেলা সাতক্ষীরায় বীজতলা থেকে শুরু করে মূল জমি পর্যন্ত এই সার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্থানীয় কৃষকরা জানান, কয়েক দিন ধরে বাজারে বেঙ্গল NPKS মিশ্র সার পাওয়া যাচ্ছে না। ডে নাইট কলেজ মোড় এলাকার কয়েকটি দোকানে সীমিত পরিমাণে বিক্রি হলেও, তা কৃষকের চাহিদা মেটাতে একেবারেই অপ্রতুল।
চাষি নুরুল ইসলাম বলেন, বিকল্প সার ব্যবহার করলে খরচ বেড়ে যায়, কিন্তু ফলন ততটা ভালো হয় না। এখন বাজারে সার না থাকায় আমরা বিপাকে পড়েছি।”
স্থানীয় ডিলাররা জানিয়েছেন, মূলত কোম্পানির কাছে পর্যাপ্ত কাঁচামাল না থাকায় উৎপাদন কমে গেছে। এর ফলে বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন- “সরকারি বরাদ্দ চাহিদার তুলনায় অনেক কম। বোরো মৌসুমেই প্রায় সব বরাদ্দ শেষ হয়ে যায়, ফলে আউশ ও আমন মৌসুমে সংকট দেখা দেয়।”
তবে মাঠ পর্যায়ের কৃষকদের আশঙ্কা- নির্ধারিত সময়ে সার প্রয়োগ না করতে পারলে ফলন মারাত্মকভাবে কমে যাবে। এতে শুধু কৃষকের লোকসান নয়, জাতীয় খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।
কৃষক বলছেন দ্রুত বাজারে পর্যাপ্ত বেঙ্গল NPKS মিশ্র সার সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফলন অর্জন করতে পারেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!