সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

বিচার বিভাগের ওপর আ’লীগ সরকারের কোন হাত নেই: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মুনির

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৪ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করছে। বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের কোন হাত নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মুনির। ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোন বিরোধী দলীয় নেতা যাতে আর এ ধরনের হামলার শিকার না হয় সে জন্য কাজ করছে বর্তমান সরকার। তিনি আরো বলেন, শেখ হাসিনার গাড়িবহর হামলার মামলায় ১৮ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। এ সংক্রান্ত বিস্ফোরক ও অস্ত্র আইনের মামলাও চলতে এখন আর কোন বাঁধা নেই। তিনি বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছিল। এসময় গুলি ও বোমা বিস্ফোরিত হয়। এ মামলা খারিজ হয়ে গেলেও ২০১৪ সালে সেটি পুনরুজ্জীবিত হয়ে এখন স্বাক্ষ্য পর্যায়ে রয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ২০০২ সালের ২৬ আগস্ট কলারোয়ার হিজলদীতে গনধর্ষনের শিকার মুক্তিযোদ্ধাপত্নী মাহফুজা খাতুনের মামলাটিও খারিজ হয়ে যায় এবং সব আসামী খালাস পেয়ে যায়। এর বিরুদ্ধে তৎকালীন সরকার কোন আপিল না করলেও ধর্ষনের শিকার মাহফুজা খাতুন আপিল করেন। মামলাটি পুনরুজ্জীবিত করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারল শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সহকারি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শাহীন মৃধা, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবি মোহাম্মদ হোসেন ও সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!