বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের কাজ পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার কালিগঞ্জে চেয়ারম্যানের দু র্নী তি র সংবাদ প্রকাশের পর তো ল পা ড়: তড়িঘড়ি করে পুনঃ কাজ শুরু, জনমনে সস্তি ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরার পশু হাটের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ

দেবহাটার এক সহকারী শিক্ষকের অপ”সারণের দাবি”তে ফুঁ”সে উঠেছে এলাকাবাসী

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজ হাসানের অপসরণের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা।

এদিকে সোমবার (১৫ সেপ্টেম্বর ‘২৫) বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভার আয়োজন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়মের বিষয় তুলে ধরেন। একপর্যায়ে অভিযোগের বিষয় নিয়ে অভিভাবকদের মধ্যে তিব্র উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর মধ্যস্থতায় পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবিদ হাসান তানভীর বলেন, শিক্ষক মোস্তাফিজ হাসান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অনিয়মিত, বিভিন্ন সময় এসে শুধু সাক্ষর করে চলে যান। বিদ্যালয়ের ল্যাপটব নিজের আয়ত্তে রেখেছেন। বিষয়টি নিয়ে তাকে বলা হলেও তিনি পরিবর্তন না হয়ে উল্টো বিদ্যালয়ের বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এমনকি আমাদের উপর উল্টো চাপ প্রয়োগ করে। এছাড়া গত বৃহস্পতিবার ভাড়াটিয়া লোক নিয়ে মহড়া দেয়। আমরা তাকে এই বিদ্যালয় থেকে অপসরণের দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সহকারী শিক্ষক মোস্তাফিজ হাসানের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটির সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত সকলে শিক্ষক মোস্তাফিজ হাসানের অপসারণের দাবি জানিয়েছেন। সেই মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে অপসারণের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সহকারী শিক্ষক মোস্তাফিজ হাসান জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সব মিথ্যা। আমাকে ফাঁসানো হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!