বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

সাতক্ষীরায় গুলিবিদ্ধ বিভিন্ন প্রজাতির ২০ টি পাখিসহ দুই চোরা শিকারি আটক 

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় রাতের আধারে অতিথি পাখি শিকারকালে দুই চোরা শিকারীকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের আটক করা হয়। জব্দ করা হয় গুলিবিদ্ধ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি, একটি রাইফেল ও একটি মোটরসাইকেল। এ সময় ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

আটককৃতারা হলেন, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের সতপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র আজমল হুদা (৩৫) ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের হায়দার আলীরপুত্র রফিকুল ইসলাম (২৬)। 

সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের সদস্যরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া এলাকায় অভিযান চালিয়ে পাখি শিকাররত অবস্থায় উক্ত দুই চোরা শিকারীকে আটক করা হয়। এসময় গুলিবিদ্ধ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি, একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের নামে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশনা দিয়ে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এঘটনায় আটককৃতদের নামে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!