রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কুশখালী, তলুইগাছা, হিজলদী, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার (২০ জুন’২৫) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল জোড়া তালগাছ নামক স্থান হতে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল শালবাগান নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার হিজলদী বিওপি’র বিশেষ আভিযানিক দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চাঁদা নামক স্থান হতে ২ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্যে ৬ লক্ষ ২২ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করা সময় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশে উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হছ। তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সমুহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়রী করে পরবর্তীত জনসম্মুখে ধংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!