রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এমপি রবি’র

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবসের কর্মদিবসের সূচনা করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বুধবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে শহরের খুলনা রোড মোড়ে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময় এমপি রবি বলেন, মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা , দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয় দিবস। আজ থেকে ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছে দেশের বীর সন্তানদের। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!