বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এবং মুক্তিযুদ্ধ বিরোধী আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকেরা।

মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে সাংবাদিক বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুর এবং তাদের মদদ দাতাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে। বক্তারা আরও বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীটি দেশে ভাস্কর্য ও মূর্তির বিরোধিতা করে জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চায়। বাঙালি সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য এবং বাঙালির ইতিহাসকে বিনষ্ট হতে দেওয়া হবে না উল্লেখ করে তারা এসবের সাথে জড়িতদের শাস্তির দাবি করেন।

প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আশেক ই এলাহী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, এম কামরুজ্জামান, বর্তমান সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, সেলিম রেজা মুকুল, আবুল কাশেম, লায়লা পারভিন সেজুতি, আমেনা বিলকিম ময়না, ইয়ারব হোসেন, গোলাম সরোয়ার প্রমুখ সাংবাদিক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!