রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

বিজিবি’র টাস্কফোর্সের অভিযান, কলারোয়ায় ৩টি স-মিল বন্ধ, জরিমানা আদায়

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার গয়ড়া মোড় এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ স-মিলে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২৬ মে ‘২৫) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া উপজেলাধীন গয়ড়া কলেজ মোড় নামক স্থানে বনবিভাগের অনুমোদনহীন স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান (এসিল্যান্ড, কলারোয়া উপজেলা), বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা, কলারোয়া এর সাথে ৩ জন এবং ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান ‘‘করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ১২ ধারা’’ মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়।

এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা করে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক ৪৭ লক্ষ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮শ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায় যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৪৭ লক্ষ টাকা এবং জরিমানা বাবদ ৩০ হাজার টাকা, সর্বমোট সিজার মূল্য ৪৭ লক্ষ ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!