সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

কপিলমুনিতে তাফসীরুল, কোরআন মাহফিল ঘিরে সাজসাজ রব

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

দক্ষিন খুলনার পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুরে আগামী বুধবার (৭মে’২৫) বাদ মাগরিব বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন ‍করা হয়েছে।

নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ ও ইকরা একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিতব‍্য এই বাৎসরিক মাহফিলে ওয়াজ করবেন ভারত-বাংলাদেশের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা, ফুরফুরা সিলসিলার সুপ্রসিদ্ধ ওয়াজে বসিরহাটের হযরত মাওলানা আবুল কালাম আজাদ।

সভাপতিত্ব করবেন, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) চেয়ারম‍্যান, বাংলাদশ সরকারী কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক ও দৈনিক ইত্তফাকর যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।

প্রধান অতিথি থাকবেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, আমন্ত্রিত সম্মানিত অতিথি থাকবেন, খুলনা মহানগর দায়রা জজ মোঃ শরীফ হাসন হায়দার। বিশেষ অতিথি থাকবেন, কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হানান প্রমুখ।

কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নবাসীর ব‍্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্টিত হবে নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গনে। এই মাহফিলে মহিলাদের বসার জন‍্য সুবন্দোবস্ত করা হয়েছে।

এদিকে এই বহু কাংখিত মাহফিল ঘিরে সাজসাজ রব চলছে। বিজ্ঞাপনের কন্ঠরাজ নাজমুল হুসাইনের কন্ঠে রেকর্ডকৃত মাহফিলের প্রচারনা ৫টি মাইকে পাইকগাছা-কয়রা এলাকায় প্রচার করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!