বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

সাতক্ষীরায় সরকারিভাবে আম ভাঙা শুরু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সরকারিভাবে আম পাড়ার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ মে’২৫) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের বেল্লাল হোসেনের বাগানে গোবিন্দ ভোগ আম পেড়ে এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনের সভাপতিত্বে আম ভাঙার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ।

বক্তব্য দেন নির্বাহী ম্যাজিষ্রেট তাজুল ইসলাম, হাসান হাবিব নিশান, প্রণয় কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার,আম চাষী কমলেশ সরদার, ব্যবসায়ি বেল্লাল হোসেন, আব্দুল মোমিন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, শুধু গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ও কঁাকড়া নয়, সাতক্ষীরা আমের জন্যও দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে। আমের গুণগত মান ভাল রাখার জন্য সরকারিভাবে গোবিন্দভোগ-গোপাল ভোগ ৫ মে, ২০ মে হিমসাগর, ২৭ মে ন্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম ভাঙার দিন নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরার হিমসাগর আমের বেশ চাহিদা রয়েছে। আমের বাজার বাড়ানো, আম চাষীদের সরকারি সহায়তা প্রদান ও সাতক্ষীরায় আম সংরক্ষণে হিমাগার তৈরির ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন।

চাষীরা বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো।

প্রসঙ্গত, এবার জেলায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমির ৫০০০ আম বাগানে ৭০ হাজার হেক্টর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কমপক্ষে ৫হাজার মেট্রিক টণ আমের গুণগত মান রক্ষায় আম পাওয়ার জন্য গত ৩০ এপ্রিল বাজারজাতকরণের সময় সূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!