রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকল সাড়ে চারটায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডশনের সহযোগিতায় উত্তরণ আয়োজিত এ সভায় সভাপতিত্বে করেন ডিএইচআরএনএস এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাড আবুল কালাম আজাদ।

বক্তব্যে দেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক এম কামরুজ্জামান, অ্যাড মোস্তফা আসাদুজ্জামান দিলু, অ্যাড. নাজমুনাহার ঝুমুর, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুহুল আমিন, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

বক্তারা বলেন, শিশু ধর্ষণ, শিশু হত্যা, পুলিশি নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সাতক্ষীরায় ঘটেছে। বিগত দিনের এ ধরণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমছে না। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনে পরিণত করলেই হবে না, চাই দ্রুত বিচার নিষ্পতি করে আইনকে কার্যকর করা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিএইচআরএনএস এর সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুউদ্দিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!