বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

ঈদে সাতক্ষীরার সীমান্তে সোনাই নদীতে ভাসলো মিলনমেলার তরী

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১২০২ বার পড়া হয়েছে

নৌকাবাইচ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তের সোনাই নদীতে উপচে পড়ে দুই বাংলার মানুষের আনন্দ-উচ্ছ্বাস। সোনাই নদীর দু’তীরে হাজারো মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে কেটে যায় একবেলা। সোমবার (৩১ মার্চ ‘২৫) ঈদের দিনের বিকেলটা হয়ে যায় মিলনমেলার মাহেন্দ্রক্ষণ। এপারের উল্লাসধ্বনী ওপারে আর ওপারে উল্লাসধ্বনী এপারে মিশে যায় বাতাসে। 

স্থানীয় সংবাদকর্মী অহিদুজ্জামান খোকা জানান, ঈদ আনন্দ ছড়িয়ে দিতে কলারোয়ার সীমান্তের সোনাই নদীতে সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকালে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ভারত-বাংলার দুই পাড়ের মানুষের উপস্থিতিতে পরিণত হয় মিলনমেলা। ভারতের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর বিথারিগ্রাম পঞ্চায়েতের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা। 

তিনি আরও জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবং পারস্পরিক সহযোগিতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে দুই দেশের সীমান্তে মানুষের ঢল নামে। ২৫ বছর পর উৎসবমুখর পরিবেশে এমন আনন্দ উপভোগ করেছেন সীমান্তের মানুষ। সীমান্ত এলাকার মানুষের উদ্ধৃতি দিয়ে অহিদুজ্জামান খোকা জানান, বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের অনেকের আত্মীয়-স্বজনের বাড়ি ভারতে আবার ভারতের অনেকের আত্মীয়-স্বজনের বাড়ি বাংলাদেশে। দেশ বিভাগের সময় তারা সীমান্তপাড়ের বাসিন্দা হওয়ায় দু’দেশের নাগরিক হয়ে যান। নৌকাবাইচকে ঘিরে তারাও এসে জড়ো হন সোনাই নদীর তীরে। প্রিয়জনদের দূর থেকে দেখে হাত নেড়ে জানান অভিবাদন। ক্ষণিকের জন্য সবাই মেতে ওঠেন ঈদ আনন্দে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!