
যৌক্তিক সংস্কার করে যত দ্রæত সম্ভব জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। কখনো ভোটার বিহিন নির্বাচন, কখনো নিশিরাতের ভোট, আবার কখনো ডামি নির্বাচন করে ফ্যাসিস্ট সরকার দেশের জনগনকে ভোট দিতে দেয়নি। এদেশের মানুষ ভোট না দিতে দিতে ভোট দেয়ার কথাই ভুলে গেছে। বর্তমানে দেশে বিশৃঙ্খলা চলছে, নির্বাচিত সরকার ছাড়া দেশের বিশৃঙ্খলা ঠেকানো যাবে না। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকার দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষের কথা বলতে দেয়নি। মানুষের মুখ বন্ধ করে রেখেছিলো, নির্যাতোন করেছিলো, আলেম উলামাদের ফাঁসিতে ঝুলিয়েছে। এদেশের মানুষ আর ফ্যসিষ্টকে দেখতে চায় না।
মঙ্গলবার (২৫ মার্চ ‘২৫) বিকালে উপজেলার দেওয়ানীপাড়া সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মস্তোফা, মোঃ মহব্বত হোসেন প্রমুখ।
উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসিন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দল নেত্রী শিরিনা সুলতানা এসময় উপস্থিত ছিলেন।