সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

কোটালীপাড়ায় ২ শত ৫০ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২ শত ৫০ জন নারী উদ্যোক্তাদের মাঝে ২৭ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ ‘২৫) সকালে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থার কোটালীপাড়া প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, জাতীয় মহিলা সংস্থা কোটালীপড়ার প্রশিক্ষন কর্মকর্তা শাহরিয়ার সাদ্দাম, প্রশিক্ষণার্থী শারমিন ও স্বর্ণা বক্তব্য রাখেন।

এরপর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ১ শত ২০ জন ইমাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!