বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

এড. এবিএম সেলিম নারী ও শিশুদের আইনী সহায়তা সেল এর দায়িত্ব পাওয়ায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অভিনন্দন

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

সারাদেশে নারী ও শিশুদের নির্যাতন, হত্যার সঠিক তথ্য সংগ্রহ সহ দ্রুত আইনী সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সারাদেশে আইনী সহায়তা সেল গঠন করা হয়। উক্ত আইনী সহায়তা সেলে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এবং নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার আইন উপদেষ্টা এড. এবিএম সেলিমকে মনোনীত করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান , সিনিঃ সহ—সভাপতি বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ—সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, সহ—সাধারণ সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শেখ সিদ্দিকুর রহমান, সহ—সাধারণ সম্পাদক দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দপ্তর সম্পাদক সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন, সাংস্কৃতিক সম্পাদক ও সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আবু হুরাইরা, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক আজাদ বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, কার্যকরী সদস্য দৈনিক কাফেলা পত্রিকার চিফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মাদ পাড়, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোরশেদুল হক, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম পান্না, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরাতে এ আইনী সহায়তা সেলে জেলা আইনজীবী সমিতির সদস্য এড. এ.বি.এম. সেলিম এবং এড. শামিমা পারভীন মিঠুকে দায়িত্ব দেওয়া হয়।

শুক্রবার (১৪ মার্চ ‘২৫) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!