রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

বিএনপিতে চাঁদাবাজী ও দখলবাজির কোন ঠাঁই নাই- সাবেক এমপি হাবিব

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দলের ভিতরে যারা চাঁদাবাজী, দখলবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকবে, দলের ভিতরে তাদের কোন ঠাঁই নাই, তাদেরকে ধরে পুলিশে দিন।

বৃহস্পতিবার (১৩ মার্চ ‘২৫) বিকালে সাতক্ষীরার কলরোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর গত ১৫ বছর ধরে আমাদের উপর অনেক জুলুম নির্যাতন চালিয়েছে। কেউ ঘরে ঘুমাতে পারেনি, বাড়িতে থাকতে পারেননি এবং আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা সাজা দেয়া হলো, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে মিথ্যা কেস দিয়ে হত্যা করা হলো, তার বড় পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাকে নির্যাতিত করেছেন। শুধু আমাদের উপর নয়, বিএনপির ৬০ লক্ষ নেতা-কর্মীর উপর হয়রানি করা হয়েছে। করা হয়েছে আলেম ওলাদের উপর, হত্যা করো হয়েছে অসংখ্য হেফাজত নেতা-কর্মীদের, ৫৭ জন সোসদস্যকে নিহত করা হয়েছে। লাশ বুড়িগঙ্গার নিচ দিয়ে বেরা করা হয়েছে। এসব হত্যা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। এরপর আমাদের নেতা , আমাদের ভবিষ্যত কান্ডারি তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতা গত ৫ আগস্ট শেখ হাসিনার মসনদ তছনছ করে দিয়েছে। তাদের আনোদালনের মুখে দেশ ছাড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনাকে।

ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলী সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ ও রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবুবক্কার সিদ্দিকী, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, আশরাফ হোসেন, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মাস্টার মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কে.এম আসাদুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যুবদল নেতা জাকির হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

এসময় সেখানে দলীয় নেতা-কর্মী সহ প্রায় দুই হাজারের অধিক রোজাদার ব্যক্তি একসঙ্গে ইফতার করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!