বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

সাংবাদিক পেটানো ডাক্তার হাফিজুল্লাহ’র গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ‘২৫) তালা বাজারের তিনরাস্তার মোড়ে তালা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী সহ তালা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।  
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে ‘ ট্রমা সেন্টারে’ নিয়ে আসার তথ্য সংগ্রহ করায় বাংলাদেশ প্রতিদিন এবং টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে ট্রমা সেন্টারের পরিচালক ডাক্তার মোঃ হাফিজুল্লাহ সহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও মারপিট করেন। এসময় সাংবাদিক মনিকে রক্ষা করতে গেলে অন্য সাংবাদিকদেরও  মারপিট করে ওই ডাক্তার ও তার বাহিনী। তাই অনতিবিলম্বে অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহ সহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তারা।
এর আগে শনিবার (৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে পেটান ডাক্তার মো. হাফিজুল্লাহ । অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভূক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন,  আমি সারদিন অফিসের বাইরে ছিলাম । অভিযোগ দিয়েছে, অফিসে গিয়ে ব্যবস্থা নেব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!