বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় ব্যাংক প্রতারণার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ব্যাংক প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হলেন উপজেলার ডিজিটাল পোস্ট সেন্টার ও ব্যাংক এজেন্টের পরিচালক মোঃ আতাউর রহমান (৩৫), স্থানীয় বাসিন্দা সুদিন কুমার দেব (৪০), নাজমুল হোসেন (২৫) ও টুটুল দেবনাথ (২৬)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যাংক এশিয়ার অসাধু কর্মকর্তা ও পোস্ট অফিসের কর্মচারীরা গ্রাহকদের টাকা গ্রহণ করে তাদের একাউন্টে জমা না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এই প্রতারণার পরিমাণ প্রায় ২৯ লক্ষ ৯০ হাজার টাকা। এক ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রতারণার সত্যতা নিশ্চিত হলে দন্ডবিধির ৪০৬/৪২০/৪০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। যার মামলা নং ৫। মামলাটি দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে রুজু করেন জেলা কার্যালয়, খুলনার উপ-পরিচালক মোঃ মহসিন আলী। মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!