বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় বাল্যবিবাহের দায়ে যুবকের ৪০ দিনের কারাদন্ড

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় তালায় বাল্যবিবাহ করার অভিযোগে কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ ‘২৫) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত উক্ত যুবকের নাম আবু নাহিদ রচি। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের রহমত খানের পুত্র। এ সময় নোটারী পাবলিকের মাধ্যমে বয়স কমিয়ে করা উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের এক কিশোরীর বাল্যবিবাহের খবর পান তারা।

বৃহস্পতিবার সকালে কনের বর আবু নাহিদ রচি ঐ কিশোরীকে নিয়ে শ্বশুরবাড়ি আসলে একটি টীম সেখানে গিয়ে হাজির হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদেরক হাজির করা হয়। এক পর্যায়ে বাল্যবিবাহ করার দায়ে ঐ কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!