বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

হাফেজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

✍️মোঃ মুসফিকুর রহমান রিজভী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় হাফেজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ‘২৫) বিকাল পাঁচটায় শহরের পাওয়ার হাউস গেট থেকে সাতক্ষীরায় হাফেজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সভাপতি ও দারুল আরকাম হজ গ্রুপের সম্মানিত পরিচালক আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ সাহেবের সভাপতিত্বে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশার, সেক্রেটারি হাফেজ আবু সাঈদ আল-মু’মিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি পাওয়ার হাউস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ অহিদুজ্জামান, মাওলানা খাইরুল বাশার গাজ্জালি, ডাঃ হাফেজ মোঃ আবু বক্কার সিদ্দিকী, হাফেজ মোস্তাফিজুর রহমান, হাফেজ আনিসুর রহমান প্রমুখ।

র‌্যালিতে সাতক্ষীরার শত শত হাফেজ ও বিভিন্ন মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এসময় তারা ‘আহলান সাহলান, মাহে রমজান’ ‘দিনের বেলা হোটেল রেস্তোরাঁ, বন্ধ কর করতে হবে’ ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ কর করতে হবে’ স্লোগান দেন। তাদের হাতে রমজান মাসে সিনেমা হল বন্ধ, নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

বর্ণাঢ্য র‌্যালিটি সাতক্ষীরা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পাওয়ার হাউস জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

রমজানকে স্বাগত জানানোর র‍্যালি শেষে আয়োজকরা ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মাধ্যমে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও সিয়াম-সাধনায় নিজেদেরকে ইমানদার হিসেবে তৈরির আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!