বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় হাফেজ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আহলাল সাহালাল মাহে রমজান এই স্লোগানকে সামনে নিয়ে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রহমত, মাগফেরাত আর নাজাতের বার্তা নিয়ে আসে মাহে রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জীবনে রমজান হাজার মাসের সমান এ মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। আর সিয়াম সাধনার অর্থ– সুবহেসাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এ পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমত ইবাদাত বন্দেগি করার জন্য উৎসাহিত করে। প্রকৃতপক্ষে রমজান হলো পূর্বের সকল গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সঠিক মুসলিম হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসে খুব বেশি বেশি ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করে মহান স্রষ্টার নৈকট্যে অর্জন করতে হবে। সেই সঙ্গে দান সাদকা করা, আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের হক আদায় করা বাঞ্ছনীয়। অশ্লীলতা, ধোঁকাবাজি, প্রতারণা, অন্যের হক খাওয়া, সুদ ও জুয়াসহ সকল প্রকার হারাম কাজ থেকে তো সারা বছরই বেঁচে থাকা ফরজ, রমজান মাসে এর অপরিহার্যতা আরও বেড়ে যায়। তাই আমরা সবসময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সবার জীবনে যেন রমজানের গুরুত্ব ও ফজিলত সমানভাবে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের আয়োজনে রমজান মাসের পবিত্রতা রক্ষায় জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে কুরআনের পাখি হাফেজদের সাথে নিয়ে র‌্যালিটি  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরা নিউমার্কেট শহীদ আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ জুলফিকার আলীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জিয়াউর ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সহ-সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, কোষাধক্ষ্য হাফেজ আব্দুর রকিব, সদস্য হাফেজ ফজলুর রহমান, হাফেজ আরিফ বিল্লাহ, হাফেজ কোহিনূর রহমান, সাতক্ষীরা পৌর হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছালাম প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী হাবিবুল্লা আহছানী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আনোয়ার হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!