বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্বচ্ছ প্রক্রিয়ায় তালায় গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল!

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ৮ টি ইউনিয়নে ১০ টি পদে গ্রামপুলিশ নিয়োগ স্বচ্ছতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

শনিবার (২২ ফেব্রæয়ারী ‘২৫) রাত ৯.৩০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।

এই দিন দুপুর ১২.৩০ টায় তালা শহীদ আলী আহম্মদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে চাকুরী প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৮ টি ইউনিয়নের ৩৯ জন চাকরী প্রত্যাশী অংশগ্রহণ করেন। ১০ পদের বিপরীতে ৫২ জন আবেদন করেন। প্রাথমিক বাঁচাই এ আবেদন পত্রে ত্রæটি থাকায় ২ জন বাদ পড়েন।

স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে সহযোগীতা করেন, তালা থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার এস আই মোঃ কাছেদ মুন্সি, উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার, আনছার ভিডিপি কর্মকর্তা তহমিনা আক্তার প্রমুখ।

জালালপুর ইউপি চেয়ারম্যান, এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম আজাদ, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিসখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন মোল্লা, তালা সদর ইউপির প্যালেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কুমিরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম, সরুলিয়া ইউপি’র মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।

নিয়োগ পরীক্ষা প্রভাবমুক্ত করতে ওই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে খুব গোপন ভাবে প্রশ্নপত্র তৈরী করা হয়। এই প্রশ্ন পত্রে খুব কঠোর ভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শেষে ২ জন কর্মকর্তাদের মাধ্যমে নাম্বারপত্র তৈরী করা হয়। এসময় প্রতিটি খাতা ও নম্বরপত্র উপজেলা কর্মকর্তা নিজেই পরীক্ষা করেন। পরীক্ষার খাতায় নম্বরপত্র তৈরীতে নাম ছাড়াই আধুনিক সিম্বল ব্যবহার করা হয়। যাতে কেহ কাহারো দ্বারা প্রভাবিত না হতে পারেন। পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে চুড়ান্ত তালিকা তৈরী করা হয়।

চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, অনেক দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমার সময়ে কয়েকজন গ্রাম পুলিশ নিয়োগ হয়েছে কিন্তু এমন কঠোর ও কঠিন নিয়ম কখনো চোখে পড়েনি। প্রশ্ন পত্র তৈরী থেকে শুরু করে ফলাফল পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কাউকে বাইরে যেতে দেয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই সকল উত্তরপত্র যাচাই বাছাই করেছেন। একেবারে প্রভাবমুক্ত, স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেয়ার জন্য ফোন ও হয়াটসএ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!