বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

সেবায় আমার ধর্ম- ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রহ্মরাজপুর বড় খামার জামে মসজিদের উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি’২৫) পবিত্র জুমআ নামাজ শেষে মসজিদের উন্নয়নকল্পে এ অনুদান প্রদান করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, “সেবায় আমার ধর্ম। মসজিদ আল্লাহর ঘর। আর আমি একজন আল্লাহর বান্দা হিসাবে ছওয়াবের নিয়তে এই মসজিদের সংস্কারের জন্য আমার প্রাণের সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ টাকা অনুদান দিলাম। প্রয়োজনে আরও দেবো। আমার জন্মভূমি ব্রহ্মরাজপুর ইউনিয়নের উন্নয়নে আমি ছাত্র জীবন থেকে কাজ করছি। আমি এ ব্রহ্মরাজপুর ইউনিয়নের সন্তান। এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। তাই ব্রহ্মরাজপুর ইউনিয়নবাসীর উন্নয়ন এবং স্মার্ট ইউনিয়ন হিসেবে ব্রহ্মরাজপুরকে গড়ে তুলতে আমি কাজ করছি এবং করবো। আমার কাছে মসজিদ ও মন্দির হলো পবিত্র জায়গা। তাই এই ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নে আমি সর্বদা কাজ করে যায়। আমি এই এলাকার উন্নয়নে জনকল্যাণে কাজ ধারাবাহিকভাবে করে যাবো। আর স্মার্ট ব্রহ্মরাজপুর ইউনিয়ন গড়তে মসজিদ-মন্দিরের উন্নয়নও অব্যাহত রাখতে কাজ করে যাবো। যেটা আমি নিয়মিত করছি এবং ভবিষ্যতেও করে যাবো।” এর আগে মো. মমিনুর রহমান মুকুল মসজিদটি ঘুরে দেখেন এবং আগত মুসুল্লি ও এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বড় খামার জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুস সবুর, মোয়াজ্জিন মো. আব্দুস সাত্তার ও জুলফিকার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!