বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের দাম কমল

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

বছরের শুরুতেই স্মার্টফোন ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এলো চীনা প্রযুক্তি কোম্পানি অপো। কোম্পানিটি তাদের অপো এথ্রিএক্স মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। বিকনলিংক ফিচারযুক্ত এই স্মার্টফোনের দাম ১৬ হাজার ৯৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।

অপো এথ্রিএক্সের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে বিকনলিংক। এই ফিচারের মাধ্যমে ফোনটির ব্যবহারকারী কোন নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ফ্রি কল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইল সিগন্যাল না পান অথবা ইন্টারনেট সংযোগে সমস্যা হয় তখন বিকনলিংক ফিচার ব্যবহার করে কাছাকাছি দূরত্বে ভয়েস কল দেয়া যাবে। ব্লাটুথ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে ভয়েস কল তৈরি করে বিকনলিংক।

এই অপো এথ্রিএক্স স্মার্টফোনটি মলিটারি-গ্রেড শক রেসিসট্যান্স সক্ষমতাযুক্ত। ফলে যে কোন সামান্য আঘাতে সাধারন ফোনের মতো এটি ভেঙে যাবে না নষ্ট হবে না। এছাড়াও রয়েছে স্প্ল্যাশ টাচ (আইপি৫৪ রেটিং)। এই স্প্ল্যাশ টাচের সুবাদে ফোনটি ধূলো-বালি ও পানির ছিটা থেকেও সুরক্ষিত থাকবে। ফোনটি দ্রুত চার্জ হতে অপো এথ্রিএক্সে ব্যবহার করা হয়েছে ৪৫ডব্লিউ ফ্লাশ চার্জ প্রযুক্তি।

অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেছেন, ‘ ভক্তদের জন্য নতুন বছর অবিস্মরণীয়ভাবে শুরু করতে অপো প্রতিশ্রুতি। বিকনলিংক ফিচারযুক্ত অপো এথ্রিএক্স উন্মোচন করে আমরা যেকোন পরিস্থিতিতে যোগাযোগকে আরো সহজ করে তুলেছি। একটি উন্নত বিশ্ব রচনায় সহায়তা করতে ব্যবহারকারীরর ফিঙ্গারটিপসে নতুনত্ব নিয়ে আসা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!