মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফের চার রাউন্ড ফাঁকা গুলি

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে সাউন্ড গানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৩ জানুয়ারি’২৫) ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়রা কিছুটা আতংকগ্রস্ত হয়ে পড়েছেন।

স্থানীয় এলাকাবাসী লুৎফর রহমানসহ কয়েকজন জানান, ভোর রাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি। ভারতীয় বিএসএফ সীমান্তে বিপরীতে এই ফাঁকা গুলি ছোঁড়ে।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।

গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, এর আগে, গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তের কৃষক নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নিজেদের জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন। শনিবার ধান রোপনে গেলে তার জমিতে ধান রোপণে বাঁধা দেয় বিএসএফ। এ ঘটনায় রবিবার দুপুরে সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে আপাতত বিবদমান জমিতে চাষাবাদ বন্ধ থাকবে। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের জমি মাপ জরিপের পর। এদিকে, এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!