বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজ চক্রের ২ জনকে পুলিশে সোপর্দ 

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪০১ বার পড়া হয়েছে

সাংবাদিক পরিচয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতা নজরুল ইসলাম ও তার এক সহযোগী আব্দুর রবকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই চক্রের অত্যাচরে অতিষ্ঠ হয়ে পড়েছিল টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া রসুলবাগ এলাকার জনগণ।

স্থানীয়রা জানান, নজরুল দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। কেউ এলাকায় জমি কিনলে বা বাড়ি করলে সে দলবল নিয়ে মোটা অংকের চাঁদা দাবী করতো। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানি করতো। নারীদের ওপরও অত্যাচার চালাতো। শুক্রবার ভুক্তভোগীরা থানায় পুলিশ কর্মকর্তাদের কাছে এসব ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

ভুক্তভোগী হাসিনা বেগম জানান, নজরুল নিজেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক পরিচয় দিত। সে এলাকায় আচার বিক্রেতা থেকে শুরু করে মাদককারবারি ও সন্ত্রাসীদেরকেও সাংবাদিকতার কার্ড বানিয়ে দিয়েছে। নাম না জানা আরো অনেক ভূয়া সাংবাদিক আছে তার দলে। এরা দলবদ্ধ হয়ে বিভিন্ন বাসাবাড়ি ও কলকারখানায় চাঁদার জন্য হানা দেয়। তার (হাসিনার) ভগ্নিপতি মারুফকেও সাংবাদিকতার কার্ড এনে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। কথিত সাংবাদিক নজরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও থানা পুলিশের সোর্স সন্বয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এদেরকে কেউ চাঁদা না দিলে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এমনকি কখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এই চক্রের অত্যাচার-নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় বাড়ী ওয়ালারা গত বৃহস্পতিবার রাত ৯টায় রসুলবাগের আচার পট্টিতে জরুরী আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা চলাকালে কথিত সাংবাদিক নজরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে সভায় হামলা চালায়। হামলার সময় স্থানীয়দের সিসি টিভির ফুটেজে কথিত সাংবাদিক নজরুলকে একটি লম্বা ছোড়া হাতে নিয়ে তৎপর দেখা গেছে। হামলায় সেখানে বেশ কয়েকজন বাড়িওয়ালা আহত হন। এই হামলায় ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে চারদিক ঘেরাও দিয়ে নজরুল ও তার সহযোগীদেরকে আটক করার চেষ্টা করে। এসময় নজরুল ও তার সহযোগী আব্দুর রবকে ধরে তারা পুলিশে সোপর্দ করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে যায়।

এদিকে সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে বৃদ্ধ আব্দুল মান্নান দেওয়ান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন। মান্নান দেওয়ান জানান, নজরুল সাংবাদিক পরিচয়ে দলবল নিয়ে তার কারখানায় ঢুকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে মোটা অংকের চাঁদা দাবী করেছিল।

এদিকে এব্যাপারে জিএমপি দক্ষিণের এডিসি শাহাদাৎ হোসেন জানান, এলাকার প্রত্যেক ভুক্তভোগীর জবানবন্ধী রেকর্ড করা হয়েছে। মামলায় দুই আসামীকে গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!