শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

মহান বিজয় দিবস’ ২৪ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের পারস্পরিক সফর

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে রবিবার (১৫ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গমন করে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আগমন করে।

উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে প্রতিবারের ন্যায় এই সফর আয়োজন করা হয়। উভয় দলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, কর্মরত সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধি দলটি বিবিধ অনুষ্ঠানের মধ্যে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অপরদিকে বাংলাদেশের প্রতিনিধি দলটি ভারতের কলকাতার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন আর্মি কমান্ড হেডকোয়ার্টারে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সফর শেষে বাংলাদেশের প্রতিনিধি দলটি বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) এবং ভারতীয় প্রতিনিধি দলটি আগামীকাল (১৯ ডিসেম্বর ২০২৪) নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!