
সাতক্ষীরা তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর’২৪) সকালে শহীদ মিনারে পুম্পমাল্য অর্পন শেষে এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজো প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল।লঅহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়তের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সরকারী বিদে স্কুলের শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার(ভারপ্রাপ্ত)সাংবাদিক এসএম নজরুল ইসলাম, মোঃ আকবর হোসেন, মোঃ ওবায়দুল্লাহ, ছাত্র শিবিরের জেলা শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি জামিরুল ইসলাম,মির্জা সাকিব,সোহাগ হোসেন,ফয়সাল হোসেন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জয়জিত ঘোষ, নবম শ্রেণীর শিক্ষার্থী তহমিনা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্সে পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান।