মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

কালিয়াকৈর উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি মুরাদ কবীর, সম্পাদক রাসেল

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোঃ মুরাদ কবীরকে সভাপতি এবং রেজাউল করীম রাসেলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়েছে। এর আগে প্রায় দেড়যুগ পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে স্থাপন করা হয় নৌকার আদলে বিশাল মঞ্চ। দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কর্নেল (অব:) ফারুক খান এমপি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুরাদ কবিরের সভাপতিত্বে সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠ নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়। এর আগে ২০০৩ সালে আওয়ামীলীগের সম্মেলনে গাজী ছামান উদ্দীনকে সভাপতি এবং কামাল উদ্দিন সিকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা দেয়া হয়। সন্ধ্যায় মুরাদ কবীরকে সভাপতি ও রেজাউল করীম রাসেলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!