বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

আত্মার আত্ম’হত্যা- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

আত্মার আত্মহত্যা
কবি তানভীর আহমেদ

একদিন আত্মা ক্লান্ত হলো,
নিঃশব্দে সে নিজেকে ত্যাগ করল।
মনের আলো নিভে গেল ধীরে,
তবু শরীর রয়ে গেল জীবনের ভীরে।

শ্বাস চলে, রক্তের স্রোত বয়,
তবু হৃদয়ের ভেতর এক শূন্য ক্ষয়।
চেতনার দরজা বন্ধ আজ,
মনে কোনো স্বপ্ন নেই, নেই কোনো সাজ।

ভিতরে জমে থাকা বেদনার স্তুপ,
আত্মা হারালো সব অর্থের রূপ।
অবচেতনে বয়ে চলে সময়ের স্রোত,
তবু নেই জীবনের, নেই কোনো হ্রদ।

আকাশে সূর্য ওঠে, তাপ ছড়ায়,
শরীর জাগে, তবু মনের আর নেই প্রত্যায়।
অন্তর্দাহে পোড়া এক নীরব প্রদীপ,
নিজেকে নিঃশেষে করে ফেলেছে হীন।

তুমি কোথায়, হে জীবনের গান?
তোমার ছোঁয়া কি ফিরিয়ে আনবে প্রাণ?
তবু জানি আত্মার আত্মহত্যা চিরকাল নয়,
একদিন জেগে উঠবে আবার অমৃতের জয়।

এ শূন্যতা হয়তো পাবে নতুন নাম,
মৃত মনের মধ্যেও ফুটবে নবীন ধাম।
আজ আমি বয়ে চলি এই নীরবতা,
আত্মার মুক্তির পথই আত্মহত্যা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!