বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

তুমি রঙিন আমি অগোছালো- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

তুমি রঙিন আমি অগোছালো:
কবি তানভীর আহমেদ

তুমি বসন্তের ফুল রুপ গন্ধে ভরা,
আমি শীতে জুবুথুবু বৃক্ষ পাতা ঝরা!
তুমি নান্দনিক সুন্দরী যেন স্নিগ্ধতার ছবি,
আমি এক অগোছালো খামখেয়ালি কবি!

তোমার চুল যেন ঝড়ের মতো কালো,
আমার চুল ভীষণ ভাবে এলোমেলো!
তোমার হাসি যেন সকালবেলার রোদ,
আমি তো ভাঙা ছায়া গোধূলির পথ!

তোমার সাজসজ্জায় যত্নের নিদর্শন,
আমি ছেঁড়া জামায় বয়ে চলি বেখেয়াল মন!
তুমি যখন চুপ তখন প্রকৃতি যায় থেমে,
আমার কথা শুনে কেও পড়েনা প্রেমে!

তবুও এসেছি এই বৈষম্যের পৃথিবীতে,
তোমার হিয়ায় আমার স্বপ্ন বুনে দিতে!
তুমি নিখুঁত ছবি হলে শিল্পী হবো আমি,
দুজন মিলে বাধা সুরটা হবে ভীষণ দামি!

তুমি তোমার রঙের আকাশে তারার মতো জ্বলো,
আমার আকাশ বড্ড খোলা ও ভীষণ অগোছালো!
তোমাতে আমার শুরু ও তোমাতেই অবসান,
আমার অগোছালো প্রেমে তুমি রবে চির অম্লান!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!