রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন  সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর’২৪) সকালে তুফান কনভেনশন সেন্টারে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ডা. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবার মানুষিকতা নিয়ে জীবানুমুক্ত পরিবেশে দন্ত চিকিৎসা সেবা দিতে হবে। সব সময় দন্ত চিকিৎসার ক্ষেত্রে জীবানুমুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা. তাজ নহার, বিডিএস ও  ডা. ফাতেমা তুজ জোহরা বিডিএস,  ডা. এস এম আসলাম গনি, দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অমৃত কুমার রায়, সাইন্টিফিক সেমিনারে তথ্য চিকিৎসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডা. এইচ এম তাহমিদ-ই-এলাহী প্রমুখ।

সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের  বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দিপু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!