শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

ঢাকা মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর ‘২৪) সকালে কোর্স সম্পন্নকারী অফিসারদের মধ্যে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, দেশি ও বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য। তিনি গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তাদের এই কোর্সে অর্জিত জ্ঞানকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন।

উল্লেখ্য, এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ সেনাবাহিনীর ১৪১ জন, নৌ বাহিনীর ৪০ জন, বিমান বাহিনীর ২৬ জন, বাংলাদেশ পুলিশের ০৩ জন ও ২৫ টি দেশের ৫৭ জন বিদেশি অফিসারসহ সর্বমোট ২৬৭ জন অফিসার অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!