মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে জেএস এ কাব অনুর্ধ ১৪ মহিলা চ্যাম্পিয়নদের মাঝে খেলা উপকরন বিতরণ

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সাম্প্রতি কুষ্টিয়ায় জেএসএ কাপ অনুর্ধ চৌদ্দ মহিলা চ্যাম্পিয়নশীপ জয়ী সাতক্ষীরার কৃতি খেলোয়াড়দের মধ্যে খেলা সামগ্রী বিতরন করা হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম অনুর্ধ চৌদ্দ মহিলা খেলোয়াড়দের মাঝে খেলা সামগ্রী বিতরন উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন কৃতি খেলোয়াড়দের জন্য সাতক্ষীরাকে বিশ্ববাসী চিনেছেন। বাংলাদেশকে তারা উজ্জ্বল করেছেন। আমাদের গর্ব ক্রিকেটার সৌম সরকার,
মোস্তাফিজুর রহমান, ফুটবলার সাবিনারা সাতক্ষীরাকে এগিয়ে আলোকিত করেছেন। ছেলেদের ন্যায় মেয়েরাও এগিয়ে যাচ্ছে জেএসএ কাপ অনুর্ধ চৌদ্দ মহিলা চ্যাম্পিয়নশীপ তার উজ্জ্বল দৃষ্টান্ত। সকল খেলায় সাতক্ষীরার সন্তানদেরসাফল্য রয়েছে। কৃতি খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের আরো বড় কিছু করার স্বপ্ন দেখতে হবে। তিনি আরো বলেন দৃঢ়প্রতিজ্ঞা সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। হয়ত আগামীতে তোমরা ফুটবল অঙ্গনে নতুন যুগের সূচনা করবে।

সাতক্ষীরা প্রেসক্লাব সব সময় তোমাদের সাথে আছে এবং থাকবে। দেশ এগিয়ে যাচ্ছে সাতক্ষীরার সন্তানরা কেন পিছে পড়ে থাকবে। আগামীতে রাজশাহীর খেলাতেও তোমাদের চ্যাম্পিয়ন হতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থসম্পাদক মো: আবুল কালাম, এম ঈদুজ্জামান ইদ্রিস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা (ভারপ্রাপ্ত) সম্পাদক মাছুদুর জামান সুমন, সম সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, মনিরুজ্জামান তুহিন, ডা: মহিদার রহমান, জাকির হোসেন
মিঠু, জিএম সোহরাব হোসাইন, এসকে কামরুল হাসান, শেখ হাসান গফুর, জিএম মোশারাফ হোসেন, জিয়াউর বিন জাদু, শাহানাজ মাহমুদ রনি, এসময় অনুর্ধ চৌদ্দ মহিলা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেলার কোর্চ খন্দকার আরিফ হাসান প্রিন্স। খেলা সামগ্রী বিতরন শেষে প্রতিক্রিয়ায় কৃতি খেলোয়াড়রা বলেন এই প্রথম সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ হতে খেলোয়াড়রা স্বীকৃতি ও খেলা উপকরন পেলো যা আমাদেরকে অনুপ্রাণীত করবে। প্রেসক্লাব কর্তৃপক্ষকে খেলোয়াড়রা ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!