মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

তালায় আলো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (২১ নভেম্বর ‘২৪) সকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম ও অপারেশন ম্যানেজার সালভেস্টার মিকাইল মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

সংশ্লিষ্ট প্রকল্পের ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার তানিয়া মজুমদারের সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম ডেভলপমেন্ট ও মেল ম্যানেজার জেমস লিটন হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, আইসিটি কর্মকর্তা রেজাউল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান, প্রজেক্ট অফিসার রনজিত দাস প্রমুখ। উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ঈমাম, পুরোহিতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!