শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

তালায় ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

“পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্য সামনে রেখে, সাতক্ষীরার তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসরের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে, শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, শনিবার (১৬ নভেম্বর’২৪) তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। সভাপতিত্ব করেন তালা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামান। ফুলকুঁড়ি আসরের সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, সাংবাদিক নজরুল ইসলাম, মোঃ আকবর হোসেন ও শামীম খান, খুলনা মহানগর ফুলকুঁড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায় ৯ ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!