মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

শ্যামনগরে উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে আলোচনা ও মানববন্ধন

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

উপকূল দিবস উপলক্ষে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবে বুধবার (১৩ নভেম্বর’২৪) লিডার্সের আয়োজনে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা ও মানববন্ধন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উপকূল এলাকার পরিবেশগত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, এবং স্থানীয় জনগণের টেকসই জীবনমান নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন। আলোচনা সভায় সভাপতি হিসেবে ছিলেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।

আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম অফিসার এ বি এম জাকারিয়া, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উপকূল অঞ্চলের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড়-জলোচ্ছ্বাস, মাটি ক্ষয়, এবং পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে এই অঞ্চলে জীবন-জীবিকার ওপর যে প্রভাব পড়ছে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জোর দেওয়া হয়।

বক্তারা বলেন, উপকূলীয় এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এবং এ সমস্যা সমাধানে টেকসই উন্নয়ন কৌশল প্রয়োগের কোনো বিকল্প নেই।

লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকরী উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকার সুরক্ষা সম্ভব। উপকূলবাসীর জীবনমান উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের টেকসই উন্নয়ন, এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। তিনি উপকূলের সংকট নিরসনে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করার দাবি জানান।

আলোচনা সভার পাশাপাশি মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপকূলের মানুষের অধিকারের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “উপকূলীয় এলাকার মানুষের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!