রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

পরিবহন তল্লাশি করে সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

✍️শেখ আরিফুল ইসলাম আশা📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি।

রবিবার (১০ নভেম্বর ‘২৪) ভোর সাড়ে চারটার দিকে যশোর – সাতক্ষীরা মহাসড়কের জেলার কলারোয়া উপজেলার তুজুলপুর এলাকায় ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর স্লিপার কোচ (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশীর পর এ আটকের ঘটনা ঘটে।

আটককৃতের নাম মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১)। তিনি রাজধানীর রায়েরবাগ কদমতলী এলাকার মৃত নুরুল হক এর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির এসআইপি এর সদস্য হাবিলদার মোঃ মেজবাহ উদ্দিন রুবেল এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল তুজুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ-সময় ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর স্লিপার কোচ তল্লাশী করে এক ব্যক্তিকে আটক করে। তার ডান পায়ের জুতার ভিতরে বিশেষ কায়দায় কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৪৭৩ গ্রাম ১২  মিলিগ্রাম যার মূল্য ৫৭,৫৭,৮৭০/- টাকা। এছাড়াও তার কাছ থেকে ০২টি মোবাইল উদ্ধার করা হয়। স্বর্ণ ও মোবাইলের সর্বমোট মূল্য-৫৭,৭৮,৮৭০ (সাতান্ন লক্ষ আটাত্তর হাজার আটশত সত্তর) টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি’র অধিনায়ক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!