মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন-২৪ অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর’২৪) বিকাল ৩টায় সখিপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এ শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আদর্শ শিক্ষক ফেডারেশনের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও কলেজ বিভাগের সভাপতি প্রফেসর নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার ও প্রধান আলোচনা ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি
উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষক ফেডারেশনের বিশেষ উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম, শিক্ষক বিভাগের জেলা সেক্রেটারী আব্দুল ওয়ারেশ, মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডক্টর রুহুল আমিন, জেলা বিশেষ উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ, মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম, পেশাজীবি বিভাগের উপজেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি বাবু অনুপ কুমার দাস, সখিপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী ও উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্য, উদ্দেশ্যসহ শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ দেবহাটা উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। কলেজ বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক আকবর হোসেন, মাদ্রাসা বিভাগের, সভাপতি অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সেক্রেটারী মাওলানা আ: খালেক, মাধ্যমিক বিভাগের, সভাপতি মনিরুজ্জামান সেক্রেটারী আবুল কালাম, প্রাথমিক বিভাগের, সভাপতি মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী মাস্টার হাবিবুল্লাহ, ইবতেদায়ী বিভাগের, সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী ডা: রবিউল ইসলাম, কিন্ডারগার্টেন বিভাগের, সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী শাহাদাৎ হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!