রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

শীত মৌসুমে সাতক্ষীরায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে

“করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ০৪টায় পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়ায় খোদা বকস্ চাতালে ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। প্রধান অতিথির বক্তব্যে পৌর কাউন্সিলর কালু বলেন,“জননেত্রী শেখ হাসিনা বলেছেন শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিতে পারে। তাই করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই স্লোগানে আমি ব্যক্তিগত উদ্যোগে আমার ওয়ার্ডের মানুষদের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এ উদ্যোগ নিয়েছি। আমি ব্যক্তিগত উদ্যোগে আমার ওয়ার্ডের সকল মানুষকে “করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় বিষয়ে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করবো।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, আল এমদাদ ফাউন্ডেশনের সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, আল এমদাদ ফাউন্ডেশনের আঞ্চলিক কমিটির সদস্য প্রতিমা রানী, শরিফুল ইসলাম, শেখ সাকিব হোসেন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ৫ শতাধিক নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!