মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

তালায় জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম গঠন সংক্রান্ত কর্মশালা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

উইমেন জব ক্রিয়েশনের উদ্যোগে সাতক্ষীরার তালা শাহাপুর প্রকল্প কার্যালয়ের হলরুমে রবিবার (২০ অক্টোবর ‘২৪) সকালে প্রকল্পের আওতায় পরিসেবা ম্যাপিং এবং জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম গঠন সংক্রান্ত দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা। অধ্যাপক রেজাউল ইসলামের পরিচালনায় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন। এ সময় অধ্যাপক অচিন্ত্য সাহা,সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, শিক্ষক কামরুল ইসলাম, গাজী জাহিদুর রহমান, সাবিনা খাতুন, রহিমা খাতুন, প্রবীর পাল, জেসমিন খাতুন, রেবেকা খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, এনজিও প্রতিনিধি কাজী বাবর আলী, মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, গুলশান আরা, রিয়াজুল ইসলাম, আফজাল হোসেন, টুম্পা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে হাসিনা পারভীনকে সভাপতি, অধ্যাপক রেজাউল ইসলামকে সহ-সভাপতি ও আশরাফুন নাহার আশাকে সদস্য সচীব মনোনীত করে ৩০ সদস্য বিশিষ্ট জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম কমিটি গঠন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!