শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র চিশতি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পশ্চিম পলাশপোলে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২০) সকাল সাড়ে ০৮টায় রইচপুর রাজ্জাকের মোড়ে পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডে সংগ্রাম মেডিকেল’র সামনে থেকে আতিয়া জামে মসজিদ পর্যন্ত ৩২০ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী ও পথচারীর বহুদিনের চাওয়া দীর্ঘদিন পর পূরণ হওয়ায় এলাকাবাসী ও পথচারীদের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক, এ্যাড. ইয়ারুল হক, এ্যাড. মেহেদী হাসান, শফিকুল ইসলাম খান, ব্যবসায়ী মোকছেদ, জহিরুল আলম, সালাম ও তুষার প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!