মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

সাতক্ষীরার মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্ন ভাবে দেখা হলেও সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় দেবহাটা শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যেসকল শহীদ হয়েছে তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে।

আজ শনিবার (১২ অক্টোবর’২৪) সকাল সাড়ে ৮টায় দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভির প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ সিদ্দিকী, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্যা, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন, দরদি’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি সাকিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাসিম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ছাত্র-জনতা।

এদিকে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে স্বাক্ষাত করে সমবেদন না জানান। পরে তিনি শ্যামনগরের উদ্যোশে যাত্রা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!