মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

দেবহাটার কুলিয়া বাজারকে সাতক্ষীরা জেলায় মডেল গড়ার ঘোষনা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার কুলিয়া বাজারকে মডেল করে গড়ে তোলার ঘোষনা দিয়েছেন নব-কমিটির নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার (০১ অক্টোবর ‘২৪) রাত ৯ টায় বাজার কমিটির কার্যালয়ের সামনে নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কমিটির সভপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সেক্রেটারি আবু হুরাইরা। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমির হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা.অহিদুজ্জামান, কুলিয়া বাজার কমিটির উপদেষ্টা ইমাদুল হক ও আব্দুস সামাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সহ-সভাপতি মোসফিকুর রহমান।

উল্লেখ্য যে, গত ১২/০৯/২০২৪ তারিখে সদস্যদের ভোটের মাধ্যমে কুলিয়া বাজারে নতুন কমিটি গঠিত হয়। আলোচনা সভা শেষে নৈশ ভোজের আয়োজনে অংশ নেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। আলোচনা সভা থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহনের ভিত্তিতে ব্যবসায়ীদের সহযোগিতায় দেবহাটার কুলিয়া বাজারকে মডেল বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!