মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর ‘২৪) বিকালে উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ ও পানি কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবেক ইউপি চেয়াম্যান সরদার ইমান আলী, এস এম লিয়াকত আলী, আশরাফুন নাহার, জিএম শহিদুল্লাহ, রাশেদ সানা, শিরিনা সুলতানা, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, যুব পানি কমিটির মনিরা খাতুন, হৃদয় হোসেন, তোহা মোড়ল, হাবিবুর রহমান, মোঃ রহমতুল্ল্যাহ, দীপা দাশ, শেফা জান্নাতুল, ফারহানা জাহান, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আকতার স্বপন প্রমুখ। সভায় সম্প্রতি তালা উপজেলায় অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি এবং মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহীত হয়।

অপরদিকে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর’২৪) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে যুব পানি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় পানি কমিটির নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের দিলীপ সানা, শেখ সেলিম আক্তর স্বপন, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান, গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ইমরান হোসেন, সুমন রায় গনেশ, যুব পানি কমিটির আহবায়ক মনিরা খাতুন, সদস্য সচীব হৃদয় হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!