বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক বাংলাদেশী নাগরিক আটক

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ‘২৪) রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।

আটক বাংলাদেশী নাগরিকের নাম মোঃ মাছুম বিল্লাহ (৩৫)। সে যশোর জেলার কেশবপুর থানার সাবদীয়া গ্রামের মোঃ জবেদ আলীর পুত্র।

বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদী পার হয়ে পাসপোর্ট ছাড়াই ভারত থেকে চোরাই পথে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাকডাঙ্গা বিওপির একটি আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখানকার সোনাই নদীর পাড় থেকে উক্ত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

তিনি আরো জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক বাংলাদেশী নাগরিককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!