বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

সাতক্ষীরায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন-১৪৪৬ হিজরী উপলক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর’২৪) সকাল ১০টায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বমানবতার মুক্তির দিশারী মানব জাতির রহমত স্বরুপ দুনিয়াতে এসেছিলেন মহানবী হযরত মুহম্মদ (স:)। ধর্মপ্রাণ মুসলমান ধর্মীয় ভাবগার্ম্ভীর্যের সাথে দিনটি পালন করছে। ইহকাল ও পরকালের সফলতার জন্য শিক্ষার্থীদেরকে মহানবী (স:) আদর্শ ও সুন্নত মেনে চলতে হবে।”  

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. মহাসীন উদ্দিন।

পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাওলানা মো. আনারুল ইসলাম, হাফেজ মো. সোহরাব হোসেন, হাফেজ মো. আল-আমিন, মাওলানা রওশন আলম, হাফেজ নাজমুল হাসান, হাফেজ হাবিবুর রহমান, আবু জাফর মোহাম্মদ সালেহ, অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, শামসুর রহমান সোনা, শওকত হোসেন, মুস্তাফিজুর রহমান মোশতাক প্রমুখ।

বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসীন আবরার, সিরাজুম মনিরা ও তাবাসসুম ফেরদৌস প্রমুখ।

এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ব্রহ্মরাজপুর ও ধুলিহরের বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারী, ইমাম ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রওশন আলম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!