বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাশিয়ানীতে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক লাঞ্ছিত, তীব্র নিন্দা জ্ঞাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৮৩৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবৈধ দখলদারদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘কাশিয়ানী নিউজ ২৪ ডটকম’র সম্পাদক পরশ উজির (৩৭)।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সন্ধ্যা বাজার এলাকায় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই সাংবাদিক বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক পরশ উজির বলেন, কাশিয়ানী সদরের সন্ধ্যা বাজার এলাকায় কুঠির খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলো। আমি খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযানের ছবি তুলি। এ সময় আলী আজম শিকদার লিটন নামে এক অবৈধ দখলকারী আমার ওপর চড়াও হয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় তার সাথে আরো কয়েকজন দখলকারী সংঘবদ্ধ হয়ে আমার শার্টের কলার ধরে টান দেয় এবং সাংবাদিক তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।’

পরে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয় ওই দখলকারীরা। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, ওসি মো. আজিজুর রহমানসহ দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাঁরা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুর রহমান বলেন, ‘আমি ওই সাংবাদিকের অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে পেশাগত দায়িত্ব পালন কালে অনলাইন নিউজ পোর্টাল কাশিয়ানী নিউজ ২৪ ডটকম এর সম্পাদক পরশ উজির এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন,
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ, দৈনিক তৃতীয় মাত্রা ও সম্পাদক দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!